ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ফুলদানিতে ফুল দীর্ঘদিন তাজা রাখবেন কীভাবে?

    ফুলদানিতে ফুল দীর্ঘদিন তাজা রাখবেন কীভাবে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অফিস থেকে ফেরার পথে একগুচ্ছ তাজা গোলাপ এনে রাখলেন সুন্দর একটি ফুলদানিতে। ফুলের চমৎকার গন্ধ বেশ লাগে। আবার ঘরের শোভা বাড়াতেও জুড়ি নেই রঙিন ফুলের। তবে দুই দিন যেতে না যেতেই সুন্দর ফুলগুলো নেতিয়ে পড়লে যারপরনাই খারাপ হয়ে যায় মন। 

    ফুলদানির ফুল অনেক দিন পর্যন্ত সতেজ রাখতে চাইলে মেনে চলতে হবে কিছু টিপস।

    ১। ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন।

    ২। ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। পাতা থাকলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।

    ৩। ফুলের তোড়া কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।

    ৪। দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার, দুই চা চামচ চিনি ও আধা চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। দীর্ঘদিন তাজা থাকবে ফুল।

    ৫। ফুল রাখার জন্য কখনও ফোটানো পানি ব্যবহার করবেন না। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।

    ৬। দুই দিনে একবার পানি বদলে দিন।

    ৭। ফুলদানির পানিতে পাতা ডুবে থাকলে তা পচে গন্ধ ছড়ায়। তাই ফুল রাখার আগে ধারালো কাঁচি দিয়ে অপ্রয়োজনীয় পাতা ছেঁটে নিন।

    ৮। ফুলদানিতে ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন অনেক দিন ফুল সতেজ থাকবে।

    ৯। ফুলের উজ্জ্বলতা বজায় রাখতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন পানিতে।

    ১০। সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ