ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান যুবক, বিয়েও করলেন 

    প্রেমের টানে দিনাজপুরে অস্ট্রিয়ান যুবক, বিয়েও করলেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে এসেছেন অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা (৩৫) নামের এক যুবক।

    গত ৭ আগস্ট বাংলাদেশে আসেন অ্যাড্রিয়ান বারিসো নিরা। পরদিন ৮ আগস্ট ঢাকা থেকে দিনাজপুরে আসেন তিনি। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে দিনাজপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে দিনাজপুরের মেয়ে নুসরাত জাহান রুম্পা নামের এক প্রেমিকাকে বিয়ে করেন।

    জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশের মেয়ে নুসরাত জাহান রুম্পার সাথে। সেখানে তাদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের নিয়মিত কথা বার্তা হত এর পরে দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেন। দুই পরিবারের কথা বার্তার মাধ্যমে তাদের ২০২০ সালে তারা বিয়ে করার জন্য সম্মত হলেও করোনার কারনে বাংলাদেশে আশা হয়নি। ২০২২ সালে বাংলাদেশে এসে দিনাজপুরের মেয়ে নুসরাত জাহান রুম্পাকে ভালোবেসে বিয়ে করেন অ্যাড্রিয়ান বারিসো নিরা। রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

    অ্যাড্রিয়ান বারিসো নিরা অস্ট্রিয়ার হিয়ানার বাসিন্দা। পেশায় তিনি একজন প্রকৌশলী। একটি নির্মাণকারী প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি মুসলিম।

    নুসরাত জাহান রুম্পা বলেন, অ্যাড্রিয়ান  অনেক ভালো মানুষ। সে মুসলিম। তার ব্যবহার আমার খুবই ভালো লাগে। অ্যাড্রিয়ান পেশায়  একজন প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন যেন সারাজীবন এভাবে একসঙ্গে থাকতে পারি। অল্প কিছুদিনের মধ্যে আমার স্বামীর দেশ অস্ট্রিয়ায় চলে যাব। সেখানে তার সাথে সংসার করব।

    অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা বলেন, বাংলাদেশি মেয়ের সাথে পরিচয় ২০১৯ সালে। দীর্ঘ চার বছর ধরে  সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়মিত যোগাযোগ হত। এখন বিয়ে করে ভালো লাগছে। স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই দ্রুত। এদেশের সবুজ প্রকৃতির ও মানুষ খুব ভালো লাগছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ