ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘হাওয়া’র প্রশংসায় রুমিন ফারহানা

    ‘হাওয়া’র প্রশংসায় রুমিন ফারহানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তির দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া সিনেমার জয়রথ থামছে না। দর্শক চাহিদায় প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ছে এখনো।

    ২৯ জুলাই ২৪টি হলে মুক্তি পাওয়া সিনেমাটি শুক্রবার (১২ আগস্ট) থেকে চলছে ৪৮টি প্রেক্ষাগৃহে।
    ‘হাওয়া’র প্রশংসা করেছেন সিনেমাসংশ্লিষ্ট তারকারা ও বিভিন্ন পেশার দর্শকরা। এই ধারাবাহিকতায় যোগ দিলেন রাজনীতিবিদ, আইনজীবী ও সংরক্ষিত নারী আসন-৫০ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানাও।

    সিনেমাটি দেখার পর ‘হাওয়া’ ও এর অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রশংসায় মেতেছেন তিনি। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে এ নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রুমিন ফারহানা।

    এতে তিনি লেখেন, ‘হাওয়া’ দেখতে গিয়ে প্রতি মুহূর্ত মনে হয়েছে এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি, বিশেষ করে চঞ্চল চৌধুরী। মেকিংও দারুণ। তবে কাহিনির শেষটা মনে পড়িয়ে দিয়েছে ছোটবেলায় দেখা ‘হীরামনের’ কথা।

    সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ