ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • হোয়াটসঅ্যাপ চ্যাটে বন্ধ হচ্ছে স্ক্রিনশট

    হোয়াটসঅ্যাপ চ্যাটে বন্ধ হচ্ছে স্ক্রিনশট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চ্যাটে স্ক্রিনশট বন্ধ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং আরো গোপন ও সুরক্ষিত হবে।

    সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব মেসেজ ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠানো হবে, সেগুলোর স্ক্রিনশট নেওয়া যাবে না। একবার দেখা হয়ে গেলে স্ক্রিন থেকে অদৃশ্য হবে এই চ্যাট। ভিউ ওয়ান্সের মাধ্যমে শুধু ছবি ও ভিডিও পোস্ট করা যায়।

    ইতোমধ্যে নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘দারুণ জনপ্রিয়তা পেয়েছে ভিউ ওয়ান্স ফিচার। ছবি ও ভিডিও পাঠানোর জন্য অনেকেই ফিচারটি ব্যবহার করছেন।’

    ‘এবার ভিউ ওয়ান্স ফিচারে স্ক্রিনশট ব্লক করার অপশন আসছে। ইতোমধ্যেই আমরা এই ফিচারটির পরীক্ষা শুরু করেছি। শিগগির এটি সব গ্রাহকের ফোনে পৌঁছে যাবে।’

    চলতি সপ্তাহে আরও দুটি সুরক্ষা ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। প্রথম ফিচারে নীরবে গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া যাবে। আগে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হলে গ্রুপের সব সদস্যের কাছে নোটিফিকেশন পৌঁছাত। এবার শুধুমাত্র অ্যাডমিনরাই সে তথ্য জানতে  পারবেন।

    এছাড়াও আরো একটি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। সেখানে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে অনলাইন থাকলেও কেউ জানতে পারবেন না। চলতি মাসেই এ ফিচারগুলো সবার ফোনে পৌঁছে যাবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ