ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • মসুর ডালের চচ্চড়ি রান্নার রেসিপি

    মসুর ডালের চচ্চড়ি রান্নার রেসিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরম ভাতের সঙ্গে সুস্বাদু একটি পদ হলো মসুর ডালের চচ্চরি। ঝটপট কিছু রাঁধতে চাইলে বেছে নেওয়া যেতে পারে এই খাবার। এটি তৈরিতে খুব বেশি সময় লাগে না। তাই হাতে সময় কম থাকলে রাঁধতে পারেন মসুর ডালের সহজ এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক মসুর ডালের চচ্চরি তৈরির রেসিপি-

    তৈরি করতে যা লাগবে

    মসুর ডাল- ১ কাপ

    আস্ত রসুন কুচি- ৮/১০টি

    জিরা বাটা- ১ চা চামচ

    কাঁচা মরিচ ফালি- ৫/৬টি

    আস্ত জিরা- আধা চা চামচ

    হলুদ গুঁড়া- আধা চা চামচ

    তেল- পরিমাণমতো

    লবণ- পরিমাণমতো

    বেরেস্তার জন্য পেঁয়াজ- ৪ টেবিল চামচ

    বেরেস্তার জন্য রসুন কুচি- ১ টেবিল চামচ।

    যেভাবে তৈরি করবেন

    কড়াইতে অল্প তেল দিয়ে গরম করে নিন। এরপর তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে তুলে রাখুন। এবার এই তেলে জিরা ফোঁড়ন দিয়ে সব মসলাসহ ডাল দিয়ে দিন। ডাল দেওয়ার কিছুক্ষণ পর অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন। ডাল মাখা মাখা হবে। তবে ডালে খুব জোরে নাড়া দেবেন না বা ঘুঁটে দেবেন না। ডাল নামানোর আগে বেরেস্তা ওপরে ছড়িয়ে দিতে হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ