ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু, 

২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু, 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৯ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ১২৯ জনের।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। ৬ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০৯ শতাংশ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন