ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • চকবাজারে অগ্নিকাণ্ড : বরিশাল হোটেল মালিক রিমান্ডে

    চকবাজারে অগ্নিকাণ্ড : বরিশাল হোটেল মালিক রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর চকবাজারের কামালবাগের দেবীদাস প্লেন ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ‘বরিশাল হোটেলের’ মালিক মো. ফখর উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

    মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

    এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এর পর মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডের নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রাজীব কুমার সরকার। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে সকালে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    সোমবারের অগ্নিকাণ্ডে ফখর উদ্দিনের রেস্টুরেন্টের ছয় কর্মী ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন। এ ঘটনায় রেস্টুরেন্টের কর্মী রুবেলের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ