ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • মাছ ধরার পেশায় আসছে সৌদি নারীরা

    মাছ ধরার পেশায় আসছে সৌদি নারীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো মাছ ধরার পেশায় আসছে সৌদি আরবের নারীরা। এরইমধ্যে ৬০ জন নারীকে মাছ ধরা শেখানো হচ্ছে।

    স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
    স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুরুষতান্ত্রিক সমাজের বাধা ভাঙতেই সৌদি সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।  

    এতদিন সৌদি আরবে মাছ ধরার পেশায় নারীরা আসতে পারতেন না। তবে ২০১৯ সালের পর থেকে সৌদি আরবে নারীরা বিভিন্ন পেশায় অংশ নিচ্ছে।  

    গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৬০ জন নারীকে মাছ ধরার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করবে।  

    সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করেছে।  

    এই কর্মসূচির প্রধান নির্বাহী কর্মকর্তা মুস আল কানানি বলেন, এই উদ্যোগের লক্ষ্য সৌদি যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা মাছ ধরার শিল্পে কাজ করতে পারে।

    ভিশন ২০৩০কে সামনে রেখে টেকসই উন্নয়ন অর্জন এবং সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে সৌদি সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান মুস আল কানানি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ