ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • নাঈমকে আর্জেন্টিনার জার্সি কিনে দিলেন সাকিব

    নাঈমকে আর্জেন্টিনার জার্সি কিনে দিলেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাকিব আল হাসানকে একবার ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা থাকে তার সব সমর্থকেরই। নাঈমও ছিল তাদের একজন।

    সাত বছরের এই শিশু গত কয়েক মাস প্রতিদিন দাঁড়িয়ে থাকতেন শেরে বাংলা স্টেডিয়ামের গেট ধরে। প্রিয় সাকিবকে একবার দেখতে।
    গতকালই হয়েছে তার সেই স্বপ্নপূরণ। সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, করেছিলেন বলও। এবার সাকিব তাকে কিনে দিলেন জার্সি। দেশসেরা তারকা নিজেও আর্জেন্টিনার সমর্থক, নাঈমকেও দিলেন ওই জার্সি।

    সবাই তাকে নাঈম ডাকলেও ওই ভক্ত নিজেই অবশ্য নিজের নাম দিয়েছেন ‘সাকিব’। গতকালই নাঈমের মাপের জার্সি-কেডস কিনতে একজনকে বাইরে পাঠিয়েছিলেন সাকিব। কিন্তু ভালো কোয়ালিটির পণ্য না পাওয়ায় সাকিব নিজেই বুধবার (আজ) জার্সি-কেডসই দিয়ে দেবেন বলে অঙ্গীকার করেন। আজ বুধবার সেই উপহার বুঝে পেলেন ৬ বছর বয়সী সেই খুদে ভক্ত।

    নাঈমের পছন্দ অনুযায়ী দুটি ক্রিকেট বল (লাল ও সাদা) একটি ক্রিকেট ব্যাট (সাকিবের ব্যাট স্পন্সর এসজির) তিনটি জার্সি, দুইটি ট্রাউজার ও এক জোড়া জুতা কিনে দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল আর্জেন্টিনার ফুটবল দলের একটি জার্সি। তিনটি জার্সির মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সিটি বেছে নেন নাঈম।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ