ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • শুধু গাঁজা সেবনের জন্য থাইল্যান্ডে যাওয়া মানা!

    শুধু গাঁজা সেবনের জন্য থাইল্যান্ডে যাওয়া মানা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুধু গাঁজা সেবনের জন্য যে সব পর্যটক থাইল্যান্ডে আসেন তাদের স্বাগত জানানো হবে না বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চরনবিরকুল। বুধবার (১৭ আগস্ট) সাংবাদিকদের তিনি এমনটি জানান।

     
    থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এমন পর্যটকদের স্বাগত জানাবো না। কয়েক মাস আগেই এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা চাষকে বৈধ বলে ঘোষণা দেয় থাইল্যান্ড। এর ফলে ব্যাপকভাবে বিনোদনের উদ্দেশে এর সেবন শুরু হয়।  এর আগে ২০১৮ সালে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহারকে থাইল্যান্ডে বৈধতা দেওয়া হয়। সরকারের অনুরোধ সত্ত্বেও, বিশেষ ধূমপান কক্ষসহ গাঁজা সেবন পর্যটকদের কাছে  জনপ্রিয় হয়ে উঠছে।  

    থাইল্যান্ডে জনসম্মুখে ধূমপান করলে তিন মাসের জেল ও ২৫ হাজার বাথ বা ৭০৫ ডলার জরিমানার বিধান রয়েছে।

    করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির পর ফের ঘুরে দাঁড়াচ্ছে থাইল্যান্ডের পর্যটন শিল্প। এরমধ্যে এমন মন্তব্য করলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।  

    তবে অনুতিন জানিয়েছেন, মাদকটি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারলে ধীরে ধীরে এটি বিনোদনের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।  

    ধারণা করা হচ্ছে, চলতি ৮০ লাখ থেকে ১ কোটি পর্যটক দেশটি ভ্রমণ করবে।  

    গত বছর করোনা মহামারির কারণে দেশটিতে ৪ লাখ ২৮ হাজার পর্যটক গিয়েছিলেন। ২০১৯ সালে এই সংখ্যা ছিল প্রায় ৪ কোটি।  

    সূত্র: এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ