ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • খাবার খাওয়ার পর কত সময় হাঁটা উচিত?

    খাবার খাওয়ার পর কত সময় হাঁটা উচিত?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেকে ভাত আর ঘুমকে জন্মগত অধিকার হিসেবেই ধরে নেন। অফিসে থাকলে দুপুরের খাবারের পর একটু বিশ্রাম নেওয়ার অভ্যাস অনেকেরই আছে।  কিন্তু এই অভ্যাসে ক্ষতি হতে পারে। শরীরকে যত সচল রাখবেন, ততই সুস্থ থাকবেন। বিশেষজ্ঞরাও বলেন, শরীর সুস্থ রাখতে হাঁটাহাঁটির বিকল্প নেই। অনেকেই ফিট থাকতে সকাল-সন্ধ্যা দু’বেলা নিয়ম করে হাঁটেন।

    কিন্তু পেট ভরে খাবার খাওয়ার পর অনেকেই বিশ্রামের উপায় খোঁজেন। তাতেই রোগের সম্ভাবনা বাড়ে। তাই খাবার খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটা খুবই প্রয়োজন বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। আসুন জেনে নিই, খাবার খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটলে কী কী উপকার পাওয়া যায় :

    advertisement
    ১) খাবার খাওয়ার পর হাঁটলে হজমশক্তি বাড়ে। ফলে অ্যাসিডিটির সমস্যা অনেক কম হয়।

    ২) খাওয়ার পরই বিশ্রাম নিলে শরীরে মেদ জমতে পারে। একটু হাঁটাচলা করে নিয়ে সেই সমস্যা খুব একটা হয় না।

    ৩) ক্যালোরি, কার্বোহাইড্রেটের মতো খাবার বার্ন করার জন্য হাঁটার কোনো বিকল্প নেই। এই মোক্ষম হাতিয়ারেই আপনার শরীরকে স্লিম রাখবে।

    ৪) সুগারের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে খাওয়ার পর হাঁটার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কারণ খাবারের পর রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে হেঁটে নিলে তা অনেকটাই কমে যায়।

    তবে খাবারের পর পরই খুব জোরে হাঁটবেন না। এই সময়ের হাঁটা হবে অল্প গতিতে। রিল্যাক্স করে হাঁটবেন তাতেই উপকার পাবেন। অযথা বেশি পরিশ্রম শরীরের পক্ষে ভালো নয়। প্রথমেই ১০ মিনিট হাঁটার প্রয়োজন নেই। ৫ থেকে ৬ মিনিট হাঁটতে শুরু করুন। তারপর সময় বাড়াবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ