ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৩৮ 

    আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৩৮ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

    বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) দেশটির দমকল বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  
     
    স্থানীয় সাংবাদিক ও দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়,  তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ৩৬ জন মারা গেছেন। সেখানে তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস।  

    আলজেরিয়ার গণমাধ্যমগুলো জানায়, ধোঁয়ায় অন্তত ২০০ জন পুড়ে গেছে বা শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে।

    আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর বনাঞ্চলে দাবানল হয়ে থাকে। গত বছর এই কারণে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়। এছাড়া দাবানলের কারণে ২০২১ সালে সেখানকার এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

    বৃহস্পতিবার সকালে আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেররহমান দাবানল আক্রান্ত এলাকা পরিদর্শন করছেন।

    সূত্র: এনডিটিভি


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ