ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • অনন্তর বিরুদ্ধে মামলা করছেন ইরানি নির্মাতা

    অনন্তর বিরুদ্ধে মামলা করছেন ইরানি নির্মাতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক অন্তত জলিলের বিগ বাজেটের সিনেমা ‘দিন: দ্য ডে’ নিয়ে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

    আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টে একথা জানান ইরানি এই নির্মাতা। পোস্টে তিনি অনন্তর বিরুদ্ধে চুক্তিভঙ্গের নানা অভিযোগ করেছেন। একই সঙ্গে তেহরানে অভিযোগ নিবন্ধন ও বাংলাদেশের আদালতে মামলা করতে যাচ্ছেন তিনি।

    ইনস্টাগ্রাম পোস্টে পরিচালক লিখেছেন, ‘অনন্ত জলিল আমাদের সঙ্গে চুক্তি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি আমাদের অর্ধেক প্রযোজিত ছবি নষ্ট করে দিয়েছেন। ডে (রুজ) ছবিটি নিয়ে চুক্তিতে যেসব পরিকল্পনা করা হয়েছিল, তার কিছুই ঘটেনি। তিনি অর্ধেক প্রযোজনা নষ্ট করে দিয়েছেন। তিনি তার মতো করে ছবিটি প্রযোজনা চালিয়েছেন তার কন্টেন্ট, পরিচালনা দিয়ে। এটা সরাসরি আমাদের প্রধান চুক্তির লঙ্ঘন। অথচ আমি এই প্রযোজনার প্রধান প্রযোজক।’

    বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ ছিল, ইরানি ও বাঙালি জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা। বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং একে অপরকে আরও ভালোভাবে জানা। কারণ আমি বিশ্বাস করি, শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা যা সীমানা ভেঙে দেয়।’

    মুর্তজা অতাশ জমজম আরও লিখেছেন, ‘বাঙালি সংস্কৃতিকে সম্মান করি এ কারণে তার সঙ্গে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনো সমাধান দেননি। অনন্ত তার বিরুদ্ধে তেহরানে অভিযোগ করা ও বাংলাদেশের আদালতের জন্য আন্তর্জাতিক উকিলের মাধ্যমে মামলা করা ছাড়া কোনো পথ খোলা রাখেননি।’

    উল্লেখ্য, গত ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পায় অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। এতে তাদের পাশাপাশি ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ