ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • মাঝ আকাশেই ঘুমিয়ে পড়লেন বিমানের পাইলটরা

    মাঝ আকাশেই ঘুমিয়ে পড়লেন বিমানের পাইলটরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদানের খার্তুম বিমানবন্দর থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে যাচ্ছিল একটি বোয়িং ৭৩৭-৮০০ ইটি-৩৪৩ বিমান। কিন্তু আদ্দিস আবাবাতে অবতরণ করার সময় হলে দেখা যায়, কিছুতেই নামছে বিমান। কমছে না গতিও! যাত্রীরা তো বটেই, আতঙ্কিত হয়ে পড়েন বিমানবন্দরের কর্মীরাও। শেষ পর্যন্ত জানা যায়, বিমান স্বয়ংক্রিয় ব্যবস্থায় দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন দুই পাইলট!

    খার্তুম থেকে রওনা দেওয়ার পরেই দুই চালক ‘অটো পাইলট’ ব্যবস্থা চালু করে দেন বিমানে। কিন্তু দীর্ঘ বিমানযাত্রায় চালকরা এতটাই ক্লান্ত ছিলেন যে, নিজেদের চেয়ারেই ঘুমিয়ে পড়েন দুজন। গন্তব্যে পৌঁছে গেলেও ভাঙেনি ঘুম। বিমানবন্দরের পক্ষ থেকে নামার সঙ্কেত দিয়ে দেওয়ার পরেও রানওয়ের দিকে আসেনি বিমানটি। চক্কর কাটতে থাকে প্রায় ৩৭০০০ ফুট উঁচুতে।

    নিয়ন্ত্রণ কক্ষ থেকে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও সাড়া দেননি চালকরা। শেষ পর্যন্ত বিমানের স্বয়ংক্রিয় ব্যবস্থা বন্ধ হয়ে গিয়ে তীব্র শব্দে বাজতে শুরু করে বিপদসঙ্কেত। তাতেই ঘুম ভাঙে চালকদের। নির্দিষ্ট সময়ের প্রায় ২৫ মিনিট পর অবতরণ করে বিমানটি।

    যে সংস্থার বিমানে ঘটনাটি ঘটেছে, সেই ‘ইথিয়োপিয়ান এয়ারলাইনস’ আফ্রিকার অন্যতম বৃহত্তম বিমানপরিবহণ সংস্থা। ঘটনা প্রকাশ্যে আসতে চাপ বাড়ছে সংস্থাটির উপরেও। অনেকেরই দাবি, অবিলম্বে ব্যবস্থা নিতে হবে চালকদের বিরুদ্ধে। কারও দাবি, বিমানচালকদের পর্যাপ্ত বিশ্রাম না দেওয়ার কারণেই ঘটেছে এমন ঘটনা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ