ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ইলিশের কোফতা কারি

    ইলিশের কোফতা কারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশ মাছ ভাজা কিংবা সর্ষে ইলিশ তো খাওয়া হয় প্রায়ই। এবার স্বাদে নতুনত্ব আনতে মজাদার কোফতা কারি বানিয়ে ফেলতে পারেন ইলিশ মাছ দিয়ে। জেনে নিন রেসিপি।

    উপকরণ
    ১. ইলিশ মাছের পেটির অংশ ৪ টুকরা, হলুদ আধা চা চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, আদা-রসুন বাটা আধা চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

    ২. আলু সিদ্ধ ৩টি, পেঁয়াজ বাটা ১ কাপ, আদা ও রসুন বাটা মিলিয়ে ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৪টি, সরিষার তেল সিকি কাপ, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ।

    প্রণালি :
    ইলিশ মাছ ধুয়ে লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন ১০ মিনিট। ১ নম্বর ধাপের সব উপকরণের সঙ্গে ১ কাপ পানি দিয়ে মাছ সিদ্ধ করে নিন। এবার সিদ্ধ মাছের কাঁটা বেছে নিন। আলু সিদ্ধ করে ভালো করে কচলে নিন। এখন সব বেছে রাখা মাছ মিশিয়ে গোল গোল করে বল বানান। তেলে বাদামি করে ভেজে নিন। তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন। লালচে হলে তাতে আদা-রসুন বাটা ও সব গুঁড়া মসলা দিয়ে কষিয়ে নিন। মোট দুইবার কষিয়ে ভেজে রাখা কোফতা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন। ধনেপাতা কুচি ও সবুজ মরিচ ফালি দিয়ে ২ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ