ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মা হলেন সোনম কাপুর

    মা হলেন সোনম কাপুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম সন্তানের মা হলেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। শনিবার (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
     
    এদিন সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নীতু কাপুর। প্রথম মা হওয়ায় সোনমকে এবং নানা হওয়ায় অনিল কাপুরকে শুভেচ্ছায়ও জানিয়েছেন তিনি।  

    এর আগে চলতি বছর মার্চে সোনম কাপুর ও আনন্দ আহুজা দম্পতি জানান, তাদের ঘরে নতুন অতিথি আসছে। এরপর বেশ কয়েকবার বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী।

    নিজেদের প্রথম সন্তানের সুখবর জানিয়ে সোনম-আনন্দ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেন, ‘২০.৮.২০০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সব চিকিৎসক, নার্স, বন্ধু এবং আমাদের পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ এই জার্নিতে পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। – সোনম আর আনন্দ। ’ 

    তাদের এই বিবৃতি শেয়ার দিয়ে নীতু কাপুর লেখেন, ‘শুভেচ্ছা। ’ এছাড়া নির্মাতা ফারহা খানসহ ইন্ডাস্ট্রির অনেকে এটি শেয়ার দিয়ে নতুন বাবা-মাকে ভালোবাসা জানাচ্ছেন। এমন সংবাদে কাপুর পরিবারে রীতিমত আনন্দের জোয়ার বইছে।  

    ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। লন্ডনের নটিং হিল বাংলোতে ছিলেন তারা। সেখান থেকে কিছুদিন আগে মুম্বাই ফেরেন এই দম্পতি। নিজের জন্মভূমিতেই প্রথম সন্তানের জন্ম দিলেন সোনম।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ