ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • রাফীর পরিচালনায় ফারিণ 

    রাফীর পরিচালনায় ফারিণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পরাণ’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ চাঙ্গা করে দিয়েছেন পরিচালক রায়হান রাফী। এবার ওটিটি প্ল্যাটফর্ম মাতাতে দর্শকদের নতুন সিনেমা উপহার দিতে যাচ্ছেন তিনি।

    তার পরবর্তী নির্মাণ ‘নিঃশ্বাস’; আর এতে অ্যাকশন চরিত্রে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
    শনিবার (২০ আগস্ট) রাতে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অস্ত্র হাতে এক লড়াকু ফারিণের দেখা মিলেছে। কিন্তু ১ মিনিটের এই টিজারে অস্ত্র দিয়ে কাকে প্রতিরোধ করছেন তিনি, তা আড়ালেই রাখা হয়েছে।  

    এই সিনেমায় ফারিণ বাদে আর কারা অভিনয় করেছেন, কবেই বা এটি মুক্তি পাবে-তা এখনো প্রকাশ করা হয়নি। তবে এটি মুক্তি পাবে চরকিতে।

    সিনেমাটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘আমি আসলে খুব ভাগ্যবান। সে সঙ্গে খুব খুশি, কারণ আমার সিনেমা প্রেক্ষাগৃহে চলছে আবার ওটিটিতেও আসছে। চরকি আমার জন্য একটা সিনেমা হল। যারা হলে যেতে পারেন না তারা দেশ-বিদেশ থেকে চরকি দেখেন। নিঃশ্বাস এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ। আমার সব সিনেমা থেকে এর মেকিং, স্টাইল, জনরা সব কিছুই আলাদা। ’ 

    তিনি আরো বলেন, ‘জানি না নিশ্বাস-এর টিজার দেখে দর্শক কতটুক বুঝতে পেরেছেন, এই সিনেমার অনেক বড় একটা সেট বানানো হয়েছে। সেই সঙ্গে সিনিয়র জুনিয়র মিলিয়ে ৫০-৬০জন আর্টিস্ট কাজ করেছেন। আমরা অনেক খেটে কাজটি করেছি। ’

    উল্লেখ্য, ওটিটিতে ফারিণকে সর্বশেষ দেখা গেছে হইচই-এর আলোচিত ‘কারাগার’ ওয়েব সিরিজে। এটি দিয়ে এই অভিনেত্রী দারুণ প্রশংসা পাচ্ছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ