ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • ‘বাবার ব্যবসায় লস’ নিয়ে ছেলের গান হিট

    ‘বাবার ব্যবসায় লস’ নিয়ে ছেলের গান হিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ভাইরাল’ এই শব্দটির সঙ্গে এখন প্রায় সবাই পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে গান গেয়ে একের পর এক ভাইরাল হচ্ছেন অনেকে। এবার ভাইরাল হয়েছেন তেমনি একজন। বাবার ব্যবসার বেহাল অবস্থার কথা গানে তুলে ধরে রাতারাতি খ্যাতি পেয়েছেন ছেলে। বলছিলাম, নারায়ণগঞ্জের চিতাশাল এলাকার মোহাম্মদ হোসেন ওরফে খোকা মোল্লার ছেলে আলী হাসানের কথা।

    তিনি জানান, বাবার হার্ডওয়্যারের ব্যবসা টিকিয়ে রাখতে পারেননি। বৈশ্বিক মন্দায় ক্ষতিগ্রস্ত ব্যবসা ছেড়ে দিতে হয় তাকে। মন্দের ভালো হিসেবে মনের শখ মিটানোর অফুরান অবসর মেলে। বেঁধে ফেলেন গান।

    সম্প্রতি তার গাওয়া র‌্যাপ গান ঘুরছে সবার মুখে মুখে। ‘ব্যবসার পরিস্থিতি’ গানে মাতছে পুরো দেশ। সাধারণ মানুষ থেকে তারকা প্রায় সবাই নিজের টাইমলাইনেই শেয়ার করছেন এই গানটি। মূলত গানটিতে একজন ব্যবসায়ীর করুণ পরিস্থিতি দেখানো হয়েছে।    

    দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ গত শুক্রবার গানটি প্রকাশ করে। গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন আলী হাসান নিজেই। গানটির ভিডিওতেও অভিনয় করতেও দেখা গেছে তাকে।

    গানটি প্রসঙ্গে আলী হাসান বলেন, ‘‘বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যার দোকানের হাল ধরেছিলাম। লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিয়েছি। এই গান ভাইরাল করার জন্য আমি করিনি। বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। দেড় বছর আগে আমার দোকানে বসেই গানটি লিখেছিলাম।’’

    ব্যবসায়ী হলেও ২০১০ সাল থেকে র‌্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান। বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি। খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ শিরোনামে দুটি র‌্যাপ গান প্রকাশ করেছেন তিনি। তবে বর্তমানে আলী হাসান গান নিয়ে আরও প্রত্যয়ই। গান করতে চান নিয়মিত। তবে গান নিয়ে আলী হাসান যদি ভালো কোন প্ল্যাটফর্ম পায় তাহলে অবশ্যই কাজ করবেন।

    গানটিতে আলী হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। তাদের নিয়ে অসাধারণ ভিডিওটি পরিচালনা করেছেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। ইশা খান দূরের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এই র‌্যাপ গানটি।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ