ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

সরকারি অফিসের নতুন সময়সূচির প্রজ্ঞাপন জারি

সরকারি অফিসের নতুন সময়সূচির প্রজ্ঞাপন জারি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, ‘সরকার আগামী ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করল-
ক) রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। (খ) শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।’

‘ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে’,- বলা হয় এতে। এর আগে মন্ত্রিসভার আজকের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন