ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

সারাদেশে ১৫ ঘণ্টায় ৯০৮ মিলিমিটার বৃষ্টি

সারাদেশে ১৫ ঘণ্টায় ৯০৮ মিলিমিটার বৃষ্টি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ৯০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে। আবহাওয়া অফিসের ৪৩টি পর্যবেক্ষণাগারের মধ্যে ছয়টি ছাড়া বাকি সব স্টেশন থেকেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি জানান, বদলগাছী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া ও ডিমলা স্টেশনে কোনো বৃষ্টিপাত হয়নি। বাকি ৩৭টি স্টেশনে ৯০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বৃষ্টির ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা অপরিপর্তিত থাকবে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম জানান, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন