ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

সন্ধান মিলেছে কলেজশিক্ষার্থী সুকন্যার

সন্ধান মিলেছে কলেজশিক্ষার্থী সুকন্যার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া নিখোঁজ ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন তিনি।

বাড়িতে না ফেরার জন্য মাকে দোষারোপ করে সুকন্যা বলেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। কিন্তু তারা আমাকে টাকার বিনিময়ে বিয়ে দিতে চায়। আমি রাজি না হওয়ায় আমার গর্ভধারণী মা নানা ধরনের নির্যাতন করতো। 

সুকন্যা বলেন, বিয়ে করার জন্য জোর করা হচ্ছিল। মা আমাকে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। আমাকে বালিশ চাপা দেওয়া হবে! নানার বাড়ি গেলে, তারাও আমাকে একই কথা বলতেন। বিয়েটা করে ফেল। সাড়ে ৩ লাখ টাকা পাবি। লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে।

এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইসতিয়াক এখন কারাগারে। এতে ক্ষোভ প্রকাশ করেন সুকন্যা। এ বিষয়ে তিনি বলেন, আমার বন্ধু চিশতির কোনো দোষ নেই।

এর আগে, শনিবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে নিখোঁজ ইয়াশার মা নাজমা ইসলাম লাকী বলেন, আমি মেয়ের সন্ধান চাই। আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমার মেয়ের নাকি মানসিক সমস্যা। আবার ফোনে মেসেজ আসে আমার মেয়েকে নাকি মিরপুর ১, কখনও মিরপুর ১০ এ কখনও মিরপুর ১৪ তে নাকি দেখা গেছে। আমরা সেখানে গিয়ে খোঁজ পাইনি। সংশ্লিষ্ট থানা থেকেও বলছে এই ধরনের মেয়ে এলাকায় ঘুরতে দেখা যায়নি।

তিনি বলেন, আমি আমার মেয়েকে জীবিত অবস্থায় শুধু ফিরে পেতে চাই। কোনও বিচার চাই না, কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন