ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • দিনাজপুরে কোচ ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

    দিনাজপুরে কোচ ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর জেলার ফুলবাড়ীতে নৈশকোচ ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কোচের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কোচের আরও দুই যাত্রী। মঙ্গলবার ভোর ৫টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী উপজেলার  ব্রহ্মচারী মন্দির সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় ঘটনাস্থলে কোচ চালক আব্দুল হাকিম (৩২) ও যাত্রী আশিক আলী (২৩) নিহত হন। আব্দুল হাকিম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে এবং আশিক দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দিনের ছেলে।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ভোরে ঢাকা থেকে এসআর পরিবহনের একটি কোচ দিনাজপুরের দিকে আসছিল। বিপরীত দিক থেকে ভুট্টাবোঝাই ট্রাকটি মুখোমুখি সংঘর্ষে কোচের চালক ও যাত্রী নিহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় গুরুর আহত দুই কোচ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ