ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন

১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশন সভা শেষ এ তফসিল ঘোষণা করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। আর মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এর পরের দিন ২৬ সেপ্টেম্বর দেওয়া হবে প্রতীক বরাদ্দ।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এদিকে, সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)। সেখানে জাপা দাবি করে উপ-নির্বাচনটি ব্যালট পেপারে নিতে। ইভিএমে ভোট হলে তারা এতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেয়।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন