ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • শিক্ষকের বিচারের দাবিতে সড়ক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

    শিক্ষকের বিচারের দাবিতে সড়ক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষার অভিযুক্ত আটক শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে চাঁপাই-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বুধবার সকাল সাড়ে ১০ থেকে শুরু করে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ২ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে ওই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে আটক শিক্ষকের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

    এ বিষয়ে সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর অভিযুক্ত ক্রীড়া ও শারিরীক শিক্ষক গোলাম কবিরকে বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    তবে এ বিষয়ে সদর সার্কেল এসপি মো. আতাউর রহমান জানান, অবরোধের খবর পেয়ে আমরা বিদ্যালয়ের সামনে এসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করলে তারা অবরোধ তুলে নেয়। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। আর আটক শিক্ষকের বিরুদ্ধে তদন্ত পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষক গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয় ও এর আশেপাশের এলাকার জনগন। ফলে মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ