ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • দায়িত্ব থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে অব্যাহতি

    দায়িত্ব থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে অব্যাহতি
    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে তার সরকারি দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছেন দেশটির সাংবিধানিক এক আদালত। বুধবার ( ২৪ আগস্ট) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

     
    থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, দেশটিতে একজন প্রধানমন্ত্রী ৮ বছর দায়িত্ব পালন করতে পারেন। দেশটির বিরোধীদের অভিযোগ নির্ধারিত সময়ের চেয়ে বেশি ক্ষমতায় রয়েছেন ওচা। এ নিয়ে আদালতে মামলা করা হয়।  

    থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী ২০১৪ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ২০১৯ সালে একটি সামরিক সরকারের নির্দেশিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখেন।  এই মামলার রায় না হওয়া পর্যন্ত  থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাময়িক স্থগিত করেন আদালত। গত কয়েক বছর ধরে বিরোধীদের তোপের মুখে রয়েছেন ওচা। যদিও গত মাসে অনাস্থা ভোটে বিজয়ী হন তিনি।  
     
    আদালত জানায়, এ সময় সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে।  বর্তমান উপ-প্রধানমন্ত্রী প্রাবিত ওংসুওয়ান এই দায়িত্ব পালন করতে পারেন।  

    সূত্র: বিবিসি, এএফপি 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ