ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত

    পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের শুরুতে পাকিস্তানে দুর্ঘটনাবশত একটি ব্রাহমস ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ভারত। এ ঘটনায় ভারতের বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

    মঙ্গলবার (২৩ আগস্ট) ভারত সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    ভারতের বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত ৯ মার্চ দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ঘটনায় তদন্ত (কোর্ট অব ইকোয়ারি) কমিটি গঠন করা হয়।

    তদন্তে দেখা গেছে, তিন কর্মকর্তার ভুলে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তেও ওই তিনজনকে দায়ী করা হয়েছিল। দ্রুত তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


    গত মার্চে ওই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করে। পাকিস্তান জানায়, তাদের দেশের ১০০ কিলোমিটার অভ্যন্তরে মিয়া চান্নু শহরের কাছে ওই ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হয়।

    এই ঘটনায় নিয়ে সংসদে বিবৃতি দিয়েছিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি বলেছিলেন, এই অনিচ্ছাকৃত ঘটনাটি দুঃখজনক।

    সূত্র: দ্য গার্ডিয়ান


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ