ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬

Motobad news

নির্ধারিত সময়ের মধ্যেই অফিসের কাজ শেষ করার নির্দেশ

নির্ধারিত সময়ের মধ্যেই অফিসের কাজ শেষ করার নির্দেশ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় একঘণ্টা কমিয়ে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত করা হয়েছে। এর ফলে অফিসে কাজ জমে যাবে না বলে মনে করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘সবাইকে এই সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকের কাজের পারফরমেন্স দেখা হবে।’

বুধবার (২৪ আগস্ট) সবিচালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অপ্রয়োজনে কেউ বিদ্যুৎ খরচ না করলে অফিস সময়সূচি একঘণ্টা এগিয়ে নিয়ে আসার পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অফিস সময়সূচি একঘণ্টা কম করায় বিদ্যুৎ সাশ্রয় হবে। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে আমন চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সেচ প্রকল্প। তাতে আগামীতে খাদ্য ঘাটতি হবে না।’

ফরহাদ হোসেন বলেন, ‘আজকে থেকে অফিস শুরু করার ফলে কাজে কোনও সমস্যা হবে না। সবাই স্বতঃস্ফূর্তভাবেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতিও ভালো ছিল সকাল থেকে। তবে সরকারের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। আপাতত কয়েকটি দিন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু বিদ্যুৎ সাশ্রয় করাই মূল উদ্দেশ্য।’


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন