ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • জরিমানা করায় থানার বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন লাইনম্যান

    জরিমানা করায় থানার বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন লাইনম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরায় বিদ্যুৎবিভাগের চুক্তিভিত্তিক এক কর্মীকে মোটা অংকের জরিমানা করেছেন পুলিশের এক সদস্য। আর এতে ক্ষিপ্ত হয়ে ওই কর্মী বকেয়া বিলের অভিযোগ তুলে সংশ্লিষ্ট থানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। পুলিশ সদস্য এবং বিদ্যুৎবিভাগের কর্মীর পাল্টাপাল্টি এই পদক্ষেপের ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শামলি থানায়।

    দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হেলমেট না পরার দায়ে আইন অনুযায়ী ২ হাজার রুপি জরিমানা করার কথা থাকলেও বিদ্যুৎবিভাগের ওই কর্মীকে কেন ৬ হাজার রুপির (বাংলাদেশি ৭ হাজার টাকার বেশি) মোটা জরিমানা করেছে পুলিশ সেটি পরিষ্কার নয়।

    সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎবিভাগের লাইনম্যান ওই মোটরসাইকেল চালক একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠছেন। পরে শামলি থানার প্রধান ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

    থানায় হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে বিদ্যুৎবিভাগ দাবি করেছে। তবে এই বিষয়ে পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    ঘটনার বিস্তারিত বলতে গিয়ে লাইনম্যান মেহতাব বলেন, কাজ থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে হেলমেট না পরায় ট্রাফিক পুলিশের এক সদস্য তাকে থামান। তিনি পুলিশের কাছে দ্বিতীয়বার এ ধরনের অপরাধ করবেন না বলে অঙ্গীকারও করেছিলেন।

    তখন কর্তব্যরত পুলিশ সদস্য তার কথা শোনেন এবং বলেন, বিদ্যুৎবিভাগ যেকোনও পরিস্থিতিতেই দাম বাড়িয়ে জনগণকে লুট করছে। তিনি মেহতাবকে ৬ হাজার রুপি জরিমানা করেন। যদিও বিদ্যুৎবিভাগের এই কর্মীর মাসিক বেতন মাত্র ৫ হাজার রুপি।

    মেহতাবের দাবি, তাকে যখন জরিমানা করা হয়, সেই সময় আরও অনেকে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে চলে গেছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ