ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • সিদ্ধার্থর সঙ্গে প্রথম দেখার স্মৃতি রোমন্থন কিয়ারার

    সিদ্ধার্থর সঙ্গে প্রথম দেখার স্মৃতি রোমন্থন কিয়ারার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক বছরেরও বেশি পার করেছেন। কখনও রেস্তোরাঁর সামনে হাতে হাত রেখে, কখনও আবার বিমানবন্দরের সামনে। কিয়ারা আদভানি আর সিদ্ধার্থ মালহোত্রর প্রেমকাহিনি ভালোই জমেছে। কিন্তু এখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউ-ই। তবে সম্প্রতি সিদ্ধার্থর সঙ্গে প্রথম দেখা হওয়ার সেই বিশেষ মুহূর্তের কথা সবার সাথে শেয়ার করলেন কিয়ারা।

    'শেরশাহ'-তে প্রথমবার কিয়ারা-সিদ্ধার্থকে একসঙ্গে দেখেছিলেন দর্শক। তবে একসঙ্গে কাজ করার আগে থেকেই একে অপরকে চেনেন নায়ক-নায়িকা। 'লাস্ট স্টোরিজ' ছবির সাফল্যের পর করণ জোহরের পার্টিতেই প্রথম দেখা কিয়ারা-সিদ্ধার্থের। সেখান থেকেই কি শুরু তাদের প্রেমকাহিনির? সে কথা অবশ্য জানা যায়নি। তবে সিদ্ধার্থ যে কিয়ারার জীবনে বন্ধুর চেয়েও অনেকটা বেশি, তা নিজেই স্পষ্ট করেছেন নায়িকা। করণ জোহরের শো-তে এসে নিজে মুখে স্বীকার করেনও সে কথা।

    কিয়ারা বলেন, 'সিদ্ধার্থের সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্ত কখনও ভুলব না।' নায়িকার সহ-অভিনেতা শাহিদ কাপুর এ কথা শুনে খুবই উত্তেজিত। অভিনেতার ধারণা, খুব শিগগিরই নিজেদের বিয়ের কথা ঘোষণা করবেন কিয়ারা-সিদ্ধার্থ। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ