ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

কল রেকর্ডের বিষয়ে অনলাইনে ছড়ানো বার্তাটি গুজব: র‌্যাব

কল রেকর্ডের বিষয়ে অনলাইনে ছড়ানো বার্তাটি গুজব: র‌্যাব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সকল ফোনকলের রেকর্ড সংরক্ষণ ও নজরদারীর বিষয়ে ছড়ানো বার্তাটি গুজব বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এক বার্তায় এ বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, সম্প্রতি একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনী ও র‌্যাব ফোর্সেসের নাম ভাঙিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে।

জনসাধারণকে এসব গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যারা আইন-শৃঙ্খলা বাহিনী ও র‌্যাব ফোর্সেসের নামে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে তাদের  এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

সতর্কতা না মানলে অপচেষ্টাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন র‌্যাব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ডের বিষয়ে একটি গুজব ছড়িয়ে পড়ে। এতে বলা হয়- আগামীকাল থেকে নতুন যোগাযোগ নিয়ম চালু হতে যাচ্ছে, সমস্ত কল রেকর্ড করা হবে। সমস্ত ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে। হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করা হবে। টুইটার নিরীক্ষণ করা হবে। ফেসবুক পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন। সকলের ডিভাইসগুলো মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা হবে।

অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি যত্নশীল হোন এবং আপনার বাচ্চাদের, আত্মীয়স্বজন এবং বন্ধুদের এ সম্পর্কে অবহিত করুন। কোনো পোস্ট বা ভিডিও ইত্যাদি ফরওয়ার্ড করবেন না, আপনি সরকার, প্রধানমন্ত্রী, রাজনীতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কোনো পোস্ট করা থেকে বিরত থাকুন। পুলিশ সাইবার ক্রাইম নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা বলেছেন। আপনার বন্ধুদের এবং অন্যদেরও অবহিত করুন। যে কোনো রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের কোনো ছবি লেখা বা ফরওয়ার্ড করা এখন অপরাধ, ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাইকে জানিয়ে দিন। অপ্রয়োজনীয় বার্তাগুলো না পাঠানোর প্রতি সাবধান হোন এবং এই সম্পর্কে প্রত্যেককে অবহিত করুন।

সুত্র ‍: বাংলা নিউজ


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন