ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

বায়তুল মোকাররমে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা সম্পন্ন

বায়তুল মোকাররমে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা সম্পন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার বাদ জুমা সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়ান জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো. রুহুল আমিন। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আওয়াল। তিনি বলেন, ‘আমার কাছে তার পরিচয় একজন লেখক হিসেবে। ইতিহাস নিয়ে বেশ ভালো কিছু লেখা লিখেছেন। উনি লেখক হিসেবেই যেন বেঁচে থাকেন।’ মাহবুব তালুকদারের ছেলে কানাডাপ্রবাসী শোভন মাহবুব বলেন, ‘আমার বাবা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কথা ও কাজে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে মাফ করে দেবেন।’

জানা গেছে, জানাজা শেষে মাহবুব তালুকদারের মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বিকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন