ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • বিশ্বনেতাদের মধ্যে শীর্ষ জনপ্রিয় মোদি

    বিশ্বনেতাদের মধ্যে শীর্ষ জনপ্রিয় মোদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় আবারও শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা তৃতীয়বারের মতো এই সাফল্য অর্জন করেছেন তিনি।

    মার্কিন সংস্থা মর্নিং কনসাল্টের এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যানে মোদি ৭৫ শতাংশ রেটিং পেয়েছে।

    মোদির পরে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি যথাক্রমে ৬৩ শতাংশ এবং ৫৪ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ২২ জন বিশ্বনেতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪১ শতাংশ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

    মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের পরিসংখ্যানে, ৩৯ শতাংশ রেটিং পেয়ে জো বাইডেনের পরে রয়েছেন কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পেয়ছেন ৩৮ শতাংশ রেটিং।

    এর আগেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন মোদি। ২০২১-এর নভেম্বর ও ২০২২-এর জানুয়ারির পরিসংখ্যানে এই সাফল্য অর্জন করেন তিনি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সাফল্যের সঙ্গে মোকাবিলা করে নিজের সেই জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী।

    মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের রেটিং ট্র্যাক করছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ