ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • হাতীবান্ধায় ১৯০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

    হাতীবান্ধায় ১৯০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধায় ১ হাজার ৯ শত পিস ইয়াবা ট‌্যাবলেট ও প্রায় সাড়ে তিন লাখ টাকাসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯ শত পিস ইয়াবা ট‌্যাবলেট ও তিন লাখ ঊনত্রিশ হাজার একশত নব্ব‌ই টাকাসহ আলতাব হোসেন নামে ভারতীয় নাগরিককে আটক করা হয়। আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার ছেলে।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ