চালের আমদানি শুল্ক প্রত্যাহার
চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। ফলে ব্যবসায়ীরা এখন মাত্র ১৫ শতাংশ শুল্ক দিয়ে সেদ্ধ ও আতপ চাল আমদানি করতে পারবেন। তবে সুগন্ধি চাল পূর্ণ শুল্ক ৬২ শতাংশ দিয়ে আমদানি করতে হবে।
এএজে