ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

ডিজেলে কমেছে শুল্ক-কর

ডিজেলে কমেছে শুল্ক-কর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ডিজেলের দাম নিয়ন্ত্রণে আগাম কর মওকুফ ও আমদানি শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে। এর আগে ডিজেলে শুল্ক-কর মিলিয়ে ৩৪ শতাংশ কর প্রযোজ্য ছিল। নতুন আদেশের ফলে সবমিলিয়ে তা কমে ২২.৭৫ হলো। এর ফলে ডিজেলে শুল্ক-কর কমেছে ১১.২৫ শতাংশ।

রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। 

নতুন আদেশ অনুযায়ী, ডিজেল আমদানিতে এখন ব্যবসায়ীদের আমদানি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৩ শতাংশ ও ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ২২.৭৫ শতাংশ শুল্ক কর দিতে হবে। 

আজ থেকে কার্যকর হওয়া এই আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলাহ থাকবে বলেও আদেশে বলা হয়েছে। 

গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন