ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • নিজের আসল বয়স জানালেন শ্রীলেখা

    নিজের আসল বয়স জানালেন শ্রীলেখা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারীদের নাকি বয়স জিজ্ঞাসা করতে নেই। বিষয়টি অনেকেই মানলেও নায়িকা-গায়িকাদের ব্যাপারে মানুষের একটু বাড়তি আগ্রহের কারণে তাদের বয়সটাও জানতে চান ভক্তরা। টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ‘তারুণ্যময়’ লুকে তার বয়স নিয়েও রয়েছে ভক্তদের বাড়তি আগ্রহ। অনেক ভক্তই তার বয়স জানার আগ্রহ প্রকাশ করলেও তিনি তা এড়িয়ে যেতেন। তবে কিছুদিন আগে শ্রীলেখা কথা দিয়েছিলেন, আগামী জন্মদিনে জানাবেন নিজের আসল বয়স। সে কথা রেখেছেনও তিনি।

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা জানিয়েছিলেন, লাইভে এসে প্রমাণসহ জানাবেন তার আসল বয়স। গতকাল সোমবার রাত ১২টা বাজতেই নিজের ইউটিউব চ্যানেল ‘আমি শ্রীলেখা’ থেকে লাইভে আসেন শ্রীলেখা। সে লাইভে ভক্তদের জানিয়ে দেন তার আসল বয়স।

    সোমবার মধ্যরাত থেকে নিজের ফ্ল্যাটে কাছের মানুষদের সঙ্গে নিয়ে বার্থডে সেলিব্রেশনে মেতে ওঠেন শ্রীলেখা। সঙ্গে ছিলেন তার মেয়ে ঐশীও। কেক কাটার মাঝেই লাইভে এসে ভক্তদের জানিয়ে দিলেন, এ বছর তার বয়স হলো ৫০!

    লাইভে এসে শ্রীলেখা বলেন, ‘আমার জন্ম ১৯৭২-এর ৩০শে অগস্ট… আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও কর, আমার কিছু যায় আসে না।’

    শ্রীলেখা আরও বলেন, ‘আমার বাবা-মা তোমাদের বাবা-মায়ের আগে বিয়ে করেছে, তারা আগে সঙ্গমে লিপ্ত হয়েছে, তার ফলপ্রসূ আমি জন্মেছি। তাই বয়স নিয়ে আমার কোনো চাপ নেই।’

    শ্রীলেখা তার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে পুষ্পা ছবির গানের সঙ্গে নাচছেন শ্রীলেখা। এই ভিডিওতে দেখা গিয়েছে, তার বিশেষ বন্ধু ত্র্যম্বককেও। যাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়। তবে এই লাইভে এসে শ্রীলেখা জানালেন, ত্র্যম্বক মোটেই তার বয়ফ্রেন্ড নন। কারণ তার কাছে নাকি বয়ফ্রেন্ড মানেই চাপ!


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ