ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান এস এম রুহুল আমিন

অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান এস এম রুহুল আমিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ পুলিশের চৌকস কর্মকর্তা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) এস এম রুহুল আমিনকে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান করা হয়েছে। বুধবার (৩১) আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

গোপালগঞ্জের সন্তান এস এম রুহুল আমিন ইতিপূর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। সেখান থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে যোগদান করেন তিনি।

এদিকে, ‘একই আদেশে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজপি কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজপি (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সিআইডির ডিআইজি জামিল আহমদকে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরে।

জানা গেছে, ‘এস এম রুহুল আমিন গোপালগঞ্জ সদর থানাধীন সুবেদার মেজর (অব.) মরহুম এস এম আব্দুল খালেক এবং মাতা মোসাম্মৎ মরিয়ম বেগম দম্পতির সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও আন্তর্জাতিক সম্মান বিভাগে এমএসএস করেন।

বিসিএস ১৯৯০ ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবনে যোগদান করেন ১৯৯১ সালের জানুয়ারিতে। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি। পূর্বে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৪-১৫ সাল পর্যন্ত রেলওয়ে পুলিশের ডিআইজি, ২০১২-১৩ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি, ২০১০-১২ সাল পর্যন্ত ঢাকা সিআইডি’র বিশেষ পুলিশ সুপার, ২০০৭-১০ পর্যন্ত সিলেট জেলার পুলিশ সুপার এবং ২০০৪-০৬ পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ২০০৩-০৪ সাল পর্যন্ত রাজবাড়ী এবং ২০০৪ সালে ঝালকাঠি জেলার পুলিশ সুপার ছিলেন এস এম রুহুল আমিন।

এছাড়াও কর্মজীবনে তার অভিজ্ঞতার ঝুড়িও পরিপূর্ণ। তিনি ২০১৩-২০১৪ সালে সাউদ সুদান, ২০০৬-২০০৭ সালে আইভরি কোস্ট, ২০০০-২০০২ সাল পর্যন্ত কসোভো এবং ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত এঙ্গোলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন