ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • ঝরঝরে ফ্রায়েড রাইস রান্নার সহজ পদ্ধতি

    ঝরঝরে ফ্রায়েড রাইস রান্নার সহজ পদ্ধতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিশুদের টিফিনে দিয়ে দিতে পারেন ঘরে তৈরি মজাদার ফ্রায়েড রাইস। অতিথি আপ্যায়নেও ঝরঝরে ফ্রায়েড রাইস পরিবেশনে মিলবে প্রশংসা। জেনে নিন কীভাবে সহজ উপায়ে বানিয়ে ফেলবেন আইটেমটি।
     
    রান্নার সহজ পদ্ধতি
    ১ কাপ পোলাওয়ের চাল রান্না করে নিন। রান্না করার পানিতে ১ টেবিল চামচ তেল মিশিয়ে নেবেন। এতে ঝরঝরে হবে রাইস। ৯৫ শতাংশ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। একটি ছড়ানো ট্রেতে রেখে দিন যেন বাতাসে বাড়তি পানি শুকিয়ে যায়। 

    আধা ঘণ্টা ফ্যানের নিচে রাখুন। প্যানে ১ চা চামচ তেল, দুটি ডিম, স্বাদ মতো লবণ ও ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিন। মিশ্রণটি উঠিয়ে রাখুন বাটিতে। ১ টেবিল চামচ বাটার দিন প্যানে।

     চিকন করে কুচি করা আধা কাপ গাজর বাটারে দিয়ে নেড়ে নিন। ১ মিনিট ভেজে মটরশুঁটি ও পছন্দের যেকোনো সবজি কুচি করে দিন। আধা চা চামচ রসুন কুচি, কয়েক ফালি কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন এক মিনিট।

    সবজি ভাজা হয়ে গেলে রাইস দিয়ে দিন প্যানে। এক মিনিট ভাজুন। এরপর স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ টমেটো সস, ১ চা চামচ চিলি সস ও ১ টেবিল চামচ সয়া সস দিন। ডিমের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ