ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পুলিশ-বিএনপি সংঘর্ষে নারায়ণগঞ্জে যুবদলকর্মী নিহত

    পুলিশ-বিএনপি সংঘর্ষে নারায়ণগঞ্জে যুবদলকর্মী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাওন (২০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।  

    নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী। তিনি ফতুল্লা থানা যুবদলের সদস্য।

    এছাড়া যুবদলের আরো পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তারা হলেন- মো. বাদল ভূঁইয়া (৩৫), নাবির হোসেন নবীন (৩০), মো রাসেল প্রধান (৩০), জুয়েল আরমান (৪০) ও মো. ফারুক (৩০)।

    নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, কোনো পূর্ব অনুমতি না নিয়ে একটি মিছিল নিয়ে তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ককটেল ছুঁড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশও টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।  এতে আমাদের ১০-১২ জনের মতো সদস্য আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ জানান, শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।


    জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের বাধা উপেক্ষা করে শোভাযাত্রা বের করতে গেলে শহরের ২ নং রেলগেট এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

    নারায়ণগঞ্জ সদর (ভিক্টোরিয়া) হাসপাতালে মরদেহ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

    জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, নিহত শাওন ফতুল্লা থানা যুবদলের সদস্য। পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে যুবদলের পাঁচ জন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। সূত্র : ঢাকা পোস্ট


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ