ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে। 

    বুধবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামাবাজার এলাকার একটি দোকানের সামনে এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

    আটককৃত যুবক মো. রবিউল ইসলাম জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মো. সোহবুলের ছেলে। 

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে র‌্যাবের একটি দল বুধবার দিবাগত রাত ১২ টার দিকে শ্যামপুর ইউনিয়নের চামাবাজার এলাকার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ সংলগ্ন জনৈক ফিরোজ আলী’র চায়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে 
    রবিউল ইসলামকে গাঁজাসহ আটক করে।

    এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ