ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • দিশা শুধুই বন্ধু, ভালো লাগে শ্রদ্ধাকে: টাইগার শ্রফ

    দিশা শুধুই বন্ধু, ভালো লাগে শ্রদ্ধাকে: টাইগার শ্রফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলি পাড়ায় অন্যতম আলোচিত জুটি দিশা ও টাইগার শ্রফ। তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমনটাই মনে করছেন ভক্তরা। মানে পাঁচ বছরের প্রেমের ইতি! যদিও এ বিষয়ে দুজনের কেউ পরিষ্কার করে কিছু বলেননি।

    সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ ৭’ অনুষ্ঠানে গিয়েছিলেন টাইগার। সেখানে দিশার বিষয়টি উঠে আসে।

    টাইগার শ্রফ বলেন, আমি সিঙ্গেল, কোনো সম্পর্ক নেই। একজনকে ভালো লাগতো। তবে তিনি দিশা নন। দিশা আর আমি খুব ভালো বন্ধু। আগে যেমন ছিলাম এখনো আমরা একই আছি।

    এসময় অভিনেতাকে থামিয়ে করণ বলেন, একটি রেস্তোরাঁয় প্রতি রোববার আপনাদের একসঙ্গে দেখা যায়।

    উত্তরে টাইগার শ্রফ বলেন, আমরা একই ধরনের খাবার খাই, তাই একসঙ্গে খেতে যাই। তবে হ্যাঁ, আমাদের সম্পর্ক নিয়ে অনেক বছর ধরেই নানা জল্পনা রয়েছে। আমরা শুধুই ভালো বন্ধু। তবে আমার যাকে ভালো লাগে তিনি হলেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধাকে আমার দুর্দান্ত লাগে।

    অভিনেতা জানান, স্কুলে পড়াকালীন শ্রদ্ধাকে তার ভালো লাগতো। তবে ভয়ে তার কাছে যেতেন না। দূর থেকে দেখতেন।

    তবে শ্রদ্ধা ও টাইগার একসঙ্গে ‘বাঘি’ সিনেমায় ছিলেন। এর আগে দিশার সঙ্গে ২০১৮ সালে ‘বাঘি ২’তে দেখা যায় টাইগারকে।

    ‘হিরো পান্তি’ সিনেমা দিয়ে পর্দায় আসেন টাইগার। তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন। এরপর থেকে একের পর এক হিট সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন টাইগার শ্রফ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ