ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • সু চির ৩ বছরের কারাদণ্ড

    সু চির ৩ বছরের কারাদণ্ড
    মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনে জালিয়াতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার ( ২ সেপ্টেম্বর ) এই রায় দেওয়া হয়।

    মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটনপোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

    এরইমধ্যে বিভিন্ন মামলায় সু চিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।  

    ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করে।

    দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘনসহ সু চির বিরুদ্ধে কমপক্ষে ১৮ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাদণ্ড হতে পারে।  

    সূত্র: ওয়াশিংটনপোস্ট


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ