ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ওসির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

    ওসির বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের নগরকান্দায় এক পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের মো. বাবুল মাতুবরের বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র- ঢাল, কাতরা, সড়কি ও লাঠি উদ্ধার করা হয়।

    বাবুল মাতবর সদরবেড়া গ্রামের মৃত রশিদ মাতবরের ছেলে। তিনি মাদারীপুরে ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন।

    বর্তমানে তার পোস্টিং ঢাকায় বলে জানা গেছে। এ বিষয়ে বাবুল মাতবর বলেন, 'আমি বর্তমানে ঢাকায় কর্মরত আছি। আমার গ্রামের বাড়িতে এলাকার পরিবেশ ভালো না থাকায় আমি গ্রামে খুব কম যাই। কেউ আমাকে ফাঁসাতে আমার বাসার ছাদে দেশীয় অস্ত্র রাখতে পারে। '

    পুলিশ অফিসারের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মণ্ডল বলেন, 'তালমা ইউনিয়নের সদরবেরা এলাকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ এলাকায় মাঝেমধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে এলাকা নিরাপদ ও শান্ত রাখতে আমরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ