ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • হিজড়া সেজে চাঁদাবাজি, গ্রেফতারের পর জানা গেল তারা পুরুষ!

    হিজড়া সেজে চাঁদাবাজি, গ্রেফতারের পর জানা গেল তারা পুরুষ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী উত্তরায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেফতারের পর জানা গেল তারা পুরুষ। হিজড়া সেজে তারা চাঁদাবাজি করতো।

    শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার সোয়া ৬টার দিকে এই তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এর আগে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

    ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার ছদ্মবেশী হিজড়ারা হলেন মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন। দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

    তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ