ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • প্রতিবন্ধী যুবককে অপহরণ: গ্রেফতার ২

    প্রতিবন্ধী যুবককে অপহরণ: গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।  এসময় অপহৃত প্রতিবন্ধী যুবককে উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জের রেজ্জাকপুর মধ্যমনি গ্রামের টিক্কা মিয়া চৌকিদার বাড়ীর ইসমাঈল ফকিরের ছেলে আসামী ১। মো: জসিম উদ্দিন রাজু (৪৫) এবং নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মোঃ মোস্তফা মিয়ার ছেলে মোঃ দুলাল (৪৮)।

    রোববার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বেগমগঞ্জ পৌরসভাস্থ কন্ট্রেকটার মসজিদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    তিনি বলেন, ভুক্তভোগী খোরশেদ আলম সাগর একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার এই অসাহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে  অপহরণকারীরা। র‍্যাবের নিকট ভুক্তভোগী পরিবারের অভিযোগ এবং বেগমগঞ্জ থানায় অপহরণ ও  মুক্তিপণ দাবির মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা চালিয়ে আসামিদের গ্রেফতার করে এবং ভূক্তভোগী সাগরকে উদ্ধার  করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা খোরশেদ আলম সাগরকে অপহেণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বেগমগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ