ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • শিশুর প্রযুক্তির আসক্তি

    শিশুর প্রযুক্তির আসক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য প্রযুক্তির যুগে আমাদের চারপাশে প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে বিভিন্ন প্রযুক্তি পণ্য। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যটি হলো কম্পিউটার। বর্তমানে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, মোবাইলফোন আমাদের পরিবারেই একটি অংশ বলে বিবেচিত হয়।

    শিশু-কিশোরদের কাছেই বেশি আকর্ষণীয় এই প্রযুক্তি পণ্যগুলো। কেনইবা হবে না, এসবের সাহায্যে কিনা করা যায়! গেমস খেলা, ছবি আঁকা, গান শোনা, সিনেমা দেখা আরও কত কী! তাই সহজেই এই বস্তুটির প্রতি আকৃষ্ট হয় শিশু-কিশোররা।

    এই আকর্ষণ আসক্তিতে পরিণত হতে পারে যদি এখনই সঠিক পদক্ষেপ নেওয়া না হয়। অনেক অভিভাবক মনে করেন, তার সন্তানটি সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকলে হয়তো বড় হয়ে একজন প্রোগ্রামার কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। কিন্তু লক্ষ্য করে দেখুন সে কম্পিউটারে আসলেই শিক্ষামূলক কিছু করছে নাকি অযথা সিনেমা দেখে, গেমস খেলে সময় নষ্ট করছে। আর যদি ঘরে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে তো কথাই নেই, সারা বিশ্ব তার হাতের মুঠোয়। সারা বিশ্বের ভালো জিনিসগুলো যেমন তার হতের মুঠোয় আসতে পারে, তেমনি সারা বিশ্বের খারাপ জিনিসগুলোর প্রতিও তার আগ্রহ জন্ম নিতে পারে।  

    আপনার সন্তানের প্রযুক্তি পণ্যের প্রতি আসক্তি তাকে স্থুলকায় করে তুলতে পারে। পাশাপাশি কম্পিউটার সিনড্রম যেমন চোখ দিয়ে পানি পড়া, মাথাব্যথা, স্নায়ুবিক দুর্বলতা, উচ্চরক্তচাপ ইত্যাদি যোগ করতে পারে বাড়তি দুশ্চিন্তা। এর প্রভাবে লেখাপড়ার অবস্থা কী হবে তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।  

    এজন্যই আপনার সন্তানের কম্পিউটার ব্যবহার একটি নির্দিষ্ট মাত্রায় রাখুন। লক্ষ্য রাখুন আসলে সে কী করছে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ