ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য হলেন ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য হলেন ড. হাছান মাহমুদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের গঠনতন্ত্রের ২৮ (১) ধারা অনুযায়ী আওয়ামী লীগ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপিকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন