ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • নতুন রূপে 'ফাইটার' হৃত্বিক

    নতুন রূপে 'ফাইটার' হৃত্বিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর ১৫ নভেম্বরে কাজ শুরু হবে। হৃতিক রোশন অভিনীত 'ফাইটার' নিয়ে দানা বাঁধছে প্রত্যাশা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে হৃতিকের দ্বিতীয় কাজ এটি।

    তার বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

    ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ প্রতিফলিত হয়েছে 'ফাইটার'-এ। আকাশপথেই তাই দৃশ্য নির্মাণ। সিদ্ধার্থের চিত্রনাট্য লেখার সময়ে পাশে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা রমন চিব। অভিজ্ঞতার ঝুলি তিনি পরিচালককে উজাড় করে দিয়েছেন। তাই চিত্রনাট্যের কৃতিত্বে প্রাক্তন সেনানায়কেরও নাম থাকবে।

    ছবির মূল চরিত্রে হৃত্বিক। বিমানের পাইলট তিনি। জানা গেছে, 'ফাইটার'-এর জন্য ১২ সপ্তাহ ধরে কঠোর পরিশ্রমের পর চেহারা বদলেছেন হৃত্বিক। তার পেশির ধার এখন আরো বেশি। 'বিক্রম বেধা'র সময় যতটা ওজন বাড়িয়েছিলেন তারও বেশি কমিয়ে ফেলছেন এবার। সেই চেহারায় যুদ্ধবিমান চালাবেন তিনি। লড়বেন আকাশে।

    নির্মাতারা চাইছেন ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য করে তুলতে।

    ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর 'ফাইটার' মুক্তি পাবে। অন্যদিকে, পরিচালক সিদ্ধার্থ বর্তমানে শাহরুখ খান এবং জন আব্রাহামের পাশাপাশি দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রত্যাশিত ছবি 'পাঠান' নিয়ে ব্যস্ত। হৃত্বিকও সাইফ আলি খানের সঙ্গে 'বিক্রম বেধা'র হিন্দি রিমেকের শুটিং শেষ করেছেন। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সেই ছবি। সূত্র : হিন্দুস্তান টাইমস


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ