ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মেয়াদ উত্তীর্ণ রং দিয়ে কেক, লাখ টাকা অর্থদণ্ড

    মেয়াদ উত্তীর্ণ রং দিয়ে কেক, লাখ টাকা অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় মেয়াদ উত্তীর্ণ রঙ ও ফুড কালার দিয়ে জন্মদিনের কেক তৈরির অভিযোগে ‘মৌচাক বেকারি’কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে এস বিষয়ে সর্তক করা হয়েছে।

    সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউসার মিঞার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বেগমগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনী বাজারের ‘মৌচাক বেকারি’তে মেয়াদ উত্তীর্ণ রঙ ও ফুড কালার ব্যবহার করে জন্মদিনের কেক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং আগামীতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন  বেগমগঞ্জ মডেল থানার একদল পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ