ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • ঢাকায় আসছেন না নোরা ফতেহি

    ঢাকায় আসছেন না নোরা ফতেহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় আসছেন বলিউডের আইটেম গান’খ্যাত শিল্পী নোরা ফাতেহি- এমন সংবাদ প্রকাশ্যে আসে গত মাসের মাঝামাঝিতে। ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকা পা রাখার কথা ছিল বলিউড এই তারকার। তবে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত আর হচ্ছে না। এমনটাই জানালেন আয়োজকেরা।

    অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া বলেন, ‘ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে তাকে নিয়ে আসার বিষয়টি চূড়ান্ত হবে। আশা করি, জানুয়ারির দিকে আমরা সেই অনুমতি পাবো।’

    বর্তমান সময়ে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পী নোরা আলোচনায় আসেন ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশনার করে। পাশাপাশি আইটেম গানের শিল্পী হিসেবেও তিনি বলিউডের বেশ কিছু সিনেমায় কাজ করে দর্শকদের নজর কেড়েছেন।

    তেলেগু, মালয়ালম ও তামিল সিনেমাতেও তার সরব উপস্থিতি রয়েছে। শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার অংশগ্রহণ ছিল নজরকাড়া। মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। আর বলিউডে নাম লেখান ২৩ বছর বয়সে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ